সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পিরোজপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

রিপোর্টারের নাম / ৩০৮ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে লিমা আক্তার (১৩) ও জান্নাতি আক্তার (৬) নামের দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ভাণ্ডারিয়া পৌর শহরের ৯নং ওয়ার্ডের দক্ষিণ গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

লিমা ও জান্নাতি ওই এলাকার আলী হোসেন তালুকদারের মেয়ে। স্থানীয় দক্ষিণ গাজীপুর দাখিল মাদরাসা থেকে এবার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা দিয়েছিল লিমা আক্তার। আর জান্নাতি আক্তার দক্ষিণ গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে লিমা ও জান্নাতি বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে আর ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তাদের পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে দ্রুত ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর