সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালের পুলিশ ঢাকায় আটক

রিপোর্টারের নাম / ২৪৭ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯

বরিশালের বাকেরগঞ্জের কৃষ্ণকাঠি এলাকার হানিফ শরিফের ছেলে রেজাউল শরিফ। পুলিশের কনেষ্টবল পদে চাকুরী হয় রেজাউলের।

 

চাকুরী কিছু দিন যেতে না যেতেই চাঁদাবাজির অভিযোগে চাকুরীচুত্য হয় রেজাউল।এর পরেই বেপরোয়া হয়ে উঠে এই চাকুরীচুত্য পুলিশ কনেষ্টবল। গত বেশ কিছু দিন পূর্বে এলাকাবাসী তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলো। এর পরেই এলাকা থেকে গা ঢাকা দেয় রেজাউল। ছুটে যান বাংলাদেল রাজধানী ঢাকায়।

 

সেখানে গিয়ে পুলিশের বিভিন্ন উর্ধতন কর্মকর্তা পরিচয় দিয়ে চালাতো চাঁদাবাজি। বেশ কয়েকবার আটক হলেও জামিনে বেরিয়ে এলাকা থেকে অন্য এলাকায় গিয়েই শুরু করে চাঁদাবাজি।

 

সর্বশেষ গত ২ ডিসেম্বর ঢাকার শাহবাগ এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গেলে স্থানীয় জনতা আটক করে তাকে। এমন ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে চলে আসে শাহবাগ থানা পুলিশ।

 

এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে স্থানীয় রুহুল আমিন বাদী হয়ে শাহবাগ থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে কথা হয় শাহবাগ থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) সামসুর রহমানের সাথে। তিনি জানান, স্থানীয় জনতা তাকে আটক করে থানা পুলিশে দিয়েছে। তার বিরুদ্ধে মামরা দায়ের হয়েছে।

 

তিনি আরো বলেন, এই মামলাসহ মোট ৬টি মামলার আসামী রেজাউল। একটি মামলায় তার ৩ বছরের সাজা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর