সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে মিষ্টির দোকানে ২০ হাজার টাকা জরিমানা।

রিপোর্টারের নাম / ২৯২ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯

বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় আজ ৩ ডিসেম্বর বিকেল ৫ টার দিকে বরিশাল নগরীর আমতলা মোড় এলাকায় কয়েকটি মিষ্টির দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসন বরিশাল মোঃ সাইফুল ইসলাম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা।
অভিযান পরিচালনাকালে নিউ গৌরনদী মাতৃ ভান্ডার নামক মিষ্টির দোকানে মিষ্টি এবং দধির মুল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৯ ধারা মোতাবেক ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি সুপ্রিয় গৌরনদী মিষ্টান্ন ভান্ডারে নিম্নমানের মিষ্টি ও দধি বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোট দুইটি দোকানে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক বিবেচনা করে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর