সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে ২০১৮-২০১৯ অর্থ বছরের অনুদানের চেক বিতরণ।

রিপোর্টারের নাম / ২৩৬ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে ২০১৮-২০১৯ অর্থ বছরের অনুদানের চেক বিতরণ করা হয়। আজ ১২ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টায়। জেলা প্রশাসন বরিশাল এর সহযোগিতায়, উপপরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল এর আয়োজনে। সার্কিট হাউজ বরিশালের সম্মেলন কক্ষে, স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে ২০১৮-২০১৯ অর্থ বছরের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল, রাশিদা বেগম, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর ঝালকাঠি মোঃ আলতাফ হোসেন, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল মোঃ আজিজুর রহমান, সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারি, বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। বরিশাল বিভাগীয় পর্যায় ১২ জন সেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ৪ লাখ ৮০ হাজার টাকার বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয় পাশাপাশি বরিশাল জেলা পর্যায়ে ১০৮ স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে ২০ লাখ ১৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন বিভাগীয় কমিশনার বরিশাল। চেক বিতরণের পূর্বে অতিথিরা স্বেচ্ছাসেবী মহিলা সমিতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর