সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

মেডিকেল ভর্তি পরীক্ষায় সারাদেশের মধ্যে সুইটির স্থান ৩য়

রিপোর্টারের নাম / ২৫৮ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ৩য় স্থান অধিকার করেছেন সুইটি সাদেক। তার টেস্ট স্কোর ৮৫.৫০। তিনি রাজধানীর ডেমরার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন।

তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সাদেক আলী ও খালেদা বেগমের সন্তান।

এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন রাগীব নূর। তার টেস্ট স্কোর ৯০.৫০। তিনি রংপুর ক্যাডেট কলেজ থেকে এইচএসসি পাস করেন। এর আগে তিনি পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছেন। মঙ্গলবার বিকেলে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪৯ হাজার ৪১৩ জন। এদের মধ্যে মেয়ে ২৬ হাজার ৫৩১ জন। ছেলে ২২ হাজার ৮৮২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, দেশের সরকারি মেডিকেল কলেজগুলোয় ভর্তি প্রক্রিয়া শুরু হবে ২২ অক্টোবর। শেষ হবে ৩১ অক্টোবর। সরকারি মেডিকেলে ভর্তি শেষ হওয়ার পর বেসরকারি মেডিকেলগুলোতে ভর্তি শুরু হবে।

১১ অক্টোবর সারাদেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সরকারি ও বেসরকারি মেডিকেলে ১০ হাজার ৪০৪ আসনের বিপরীতে অংশ নেন ৬৯ হাজার ৪০৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর