রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বাংলাদেশিদের এখন অনেক ভিসা দেওয়া হচ্ছে: ভারত

রিপোর্টারের নাম / ৩০২ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

বাংলাদেশি নাগরিকদের এখন অনেক পরিমাণে (‘সাবস্টেনশিয়াল নাম্বারস’) ভিসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারত। নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন।

 

গত বছরের জুলাই-অগাস্ট থেকেই বাংলাদেশে ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। ভারতের ভিসা পাওয়া যাচ্ছিল না বলে অনেক বাংলাদেশি নাগরিককেই চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

রণধীর জয়সওয়াল বলেছেন, “আমরা তো (বাংলাদেশে) ভিসা দিচ্ছি। নানা কারণেই ভিসা দেওয়া হচ্ছে, অনেক পরিমাণে দেওয়া হচ্ছে।”

 

 

তিনি জানান, যে সব কারণে ভিসা দেওয়া হচ্ছে, তার মধ্যে মেডিক্যাল ইস্যু বা ইমার্জেন্সি আছে, ছাত্রছাত্রীদের ভিসা আছে। তবে ভারত সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশিদের ঠিক কত সংখ্যক ভিসা দিয়েছে, সেই নির্দিষ্ট সংখ্যাটা তিনি জানাতে পারেননি।

 

এই বিষয়ে জয়সওয়াল বলেন, “এটা আমাকে জেনে বলতে হবে।”

 

বাংলাদেশের গোপালগঞ্জে বুধবার যে সহিংসতার ঘটনা ঘটেছে, তা নিয়ে আরেকটি প্রশ্নের জবাবে তিনি অবশ্য নির্দিষ্ট কোনো প্রতিক্রিয়া জানাননি- বরং উত্তর পাশ কাটিয়ে গিয়েছেন।

গোপালগঞ্জের ঘটনাকে ভারত কীভাবে দেখছে, তার জবাবে তিনি বলেন, “আমাদের অঞ্চলে যেকোনো পরিস্থিতির দিকেই আমরা সতর্ক নজর রাখি, সেটা আমলে নিই এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের যা করণীয় সেটাও করা হয়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর