রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ভুটানকে ৩-০ গোলে হারাল বাংলাদেশ

রিপোর্টারের নাম / ১৯৫ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের জয়রথ অব্যাহত। আজ নিজেদের চতুর্থ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা।

টানা চার ম্যাচ জিতে বাংলাদেশ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। সমান ম্যাচে নেপাল ৯ পয়েন্টে দ্বিতীয় স্থানে। পরবর্তী ম্যাচ বাংলাদেশ ও নেপাল উভয়ে জিতলে এই দুই দলের মধ্যকার ২১ জুলাইয়ের ম্যাচটি পরিণত হবে টুর্নামেন্টের অলিখিত ফাইনালে।

৩৩তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। ভুটানের এক ডিফেন্ডার নিজেদের বক্সের মুখে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে পেয়ে যান তৃষ্ণা রানী। দ্রুত বলের নিয়ন্ত্রণ নিয়ে একজনকে কাটিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন তিনি।

ব্যবধান দ্বিগুণ হয় ৬৫তম মিনিটে। গোল কিক নিতে গিয়ে পা পিছলে পড়ে যান ভুটান গোলরক্ষক। তবে তার বুটের হালকা স্পর্শে বল চলে যায় তার সতীর্থের কাছে। মুনকির চার্জে তিনিও বল হারালে পেয়ে যান তৃষ্ণা। ছুটে গিয়ে দারুণ শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড।

৭৪তম মিনিটে বাংলাদেশের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। স্বপ্না রানীর দূরপাল্লার শট লাফিয়ে ওঠা গোলরক্ষককে ফাঁকি দিয়ে ক্রসবারের ভেতরের কানায় লেগে পার হয় গোললাইন।

গত পরশু দিন বাংলাদেশ ভুটানকে ৪-১ গোলে হারিয়েছিল। ঐ ম্যাচটি দুই মাঠে অনুষ্ঠিত হয়েছিল। কিংস অ্যারনোয় প্রথমার্ধে বাংলাদেশ শান্তি মারডির গোলে ১-০ গোলের লিড নিয়েছিল। তিন ঘন্টা পর শুরু হওয়া দ্বিতীয়ার্ধে ভুটান সমতা আনে দ্রুত। এরপর শান্তি মারডি আরো দুই গোল করলে হ্যাটট্রিক পূর্ণ হয় তার। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় পায় বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর