রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

যাত্রীর ফেলে যাওয়া ১৫ লাখ টাকা ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন অনিক

রিপোর্টারের নাম / ১৪৫ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লার এক অটোরিকশাচালক। যাত্রীর ফেলে যাওয়া একটি ব্যাগে থাকা প্রায় ১৫ লাখ টাকা তিনি অক্ষত অবস্থায় ফিরিয়ে দিয়েছেন।

 

বৃহস্পতিবারের (১৭ জুলাই) এ ঘটনায় শহরজুড়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। সততার জন্য প্রশংসায় ভাসছেন অনিক। তিনি নগরীর চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাতিপুট্টি এলাকার বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী মরণ মিয়া সকালে শিশু সন্তানকে নিয়ে অটোরিকশায় করে দারোগাবাড়ি এলাকার স্কুলে যান। কিন্তু নামার সময় ভুলে সঙ্গে থাকা ১৫ লাখ টাকার ব্যাগটি ফেলে যান।

বাচ্চাকে স্কুলে দিয়ে ফেরার পর তিনি বুঝতে পারেন, টাকার ব্যাগটি অটোরিকশায় রয়ে গেছে। পরে সেখানে গিয়ে চালককে খুঁজে আর পাননি। প্রায় ঘণ্টা খানেক পরে তিনি বাসার কাছে গিয়ে দেখেন, যেখান থেকে অটেরিকশায় উঠেছিলেন সেখানে এসে চালক তাকে খুঁজছেন। এ সময় আরো কয়েকজনের উপস্থিতিতে টাকার ব্যাগটি বুঝে নেন তিনি।

 

অটোরিকশাচালক অনিক বলেন, “ব্যাগে এত টাকা দেখে আমি প্রথমেই আমার বাবাকে কল দেই। তখন বাবা আমাকে বলেন, যার জিনিস, তাকে খুঁজে দিয়ে আয়। হারাম টাকা নিয়ে বাঁচতে চাই না। আমি এরপর কয়েকবার ঘুরে ওই এলাকায় এসে শেষমেশ ব্যাগের মালিককে খুঁজে পাই।”

 

স্বর্ণ ব্যবসায়ী মরণ মিয়া বলেন, “আমি ধরেই নিয়েছিলাম, টাকার ব্যাগটা আর ফিরে পাব না। কিন্তু অনিক যা করলেন, তা আজকের দিনে বিরল। আমি চিরকৃতজ্ঞ।”

এ বিষয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রফেসর সুমী আক্তার বলেন, “অনিক প্রমাণ করেছেন, এখনো মানবতা ও সততা বেঁচে আছে। এমন মানুষ সমাজের সম্পদ।’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর