রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ভুটানকে আবারো হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে বাংলাদেশ

রিপোর্টারের নাম / ১৭১ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

বড় ম্যাচে মূল একাদশ নয়, এবার ভরসা বেঞ্চের কাঁধে। আর সেই কাঁধ যে কতটা শক্তিশালী, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী দল। সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার পথ আরো মসৃণ করল লাল-সবুজের মেয়েরা।

টানা তিন ম্যাচ জিতে শুরু হয়েছিল বাংলাদেশের এবারের অভিযান। চতুর্থ ম্যাচে তাই কোচ পিটার বাটলার ছুটি দিয়েছিলেন প্রথম সারির খেলোয়াড়দের। নামিয়েছিলেন অপেক্ষায় থাকা তরুণী যুদ্ধিণীদের। ফলাফল— একই আগ্রাসন, একই আধিপত্য, শুধু নামগুলো নতুন!

ম্যাচের নায়িকা তৃষ্ণা রানী, করেছেন জোড়া গোল। বাকি গোলটি স্বপ্না রানীর, যিনি আবার একটি দুর্দান্ত অ্যাসিস্ট করেও নজর কেড়েছেন। যদিও একবার গোলপোস্ট, আরেকবার পেনাল্টি মিস, নতুবা জয়টা আরো বড় হতে পারত অনায়াসে।

প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট পর্যন্ত। ক্যাপ্টেন আফাঈদার অনুপস্থিতিতে নেতৃত্ব পাওয়া নবীরণ খাতুনের দলকে এগিয়ে নেন তৃষ্ণা। ডান উইং থেকে স্বপ্নার দূরদৃষ্টিসম্পন্ন লব পাস, আর তা থেকে ভুটানের গোলরক্ষককে পরাস্ত করে নিখুঁত শটে এগিয়ে দেন বাংলাদেশকে।

 

প্রথমার্ধের শেষদিকে ভুটান একটি সুযোগ পেলেও গোলরক্ষক মিলির বিপরীতে একা দাঁড়িয়ে ব্যর্থ হন নামসেল ওয়াংজুম। দ্বিতীয়ার্ধে নিয়মিত খেলোয়াড়দের কিছুটা বদলি করায় গতি ও ধার আরও বাড়ায় বাংলাদেশ।

 

৬১ মিনিটে পেনাল্টি পেয়ে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও স্বপ্না তা কাজে লাগাতে পারেননি। তবে হতাশ করেননি বেশিক্ষণ। ৭৫ মিনিটে মাঝ মাঠ থেকে নেওয়া তার বজ্রগতির শটটি পোস্টে লেগে গোললাইনে ঠাঁই নেয়। ততক্ষণে দ্বিতীয় গোলটিও করে ফেলেছিলেন তৃষ্ণা, প্রতিপক্ষের রক্ষণের ভুলে বল পেয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন তিনি।

এই জয়ে ৪ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ১২। নেপাল রয়েছে দ্বিতীয় স্থানে, তাদের পয়েন্ট ৯। আগামী ম্যাচগুলোর ফলাফলের ওপর নির্ভর করলেও, বাংলাদেশের শিরোপা স্বপ্ন এখন খুব কাছেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর