সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

সাকিবের জন্য দরজা খোলা সবসময় খোলা— বলছে বিসিবি

রিপোর্টারের নাম / ৩১১ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। একই দিনে দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল সুপার লিগে অভিষেক ম্যাচেই আলো ছড়ান সাকিব আল হাসান। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে দলের জয়ের পাশাপাশি ম্যাচসেরা হন এই টাইগার অলরাউন্ডার। 

ম্যাচে ব্যাট হাতে ৩৭ বলে ৫৮ রানের ইনিংস খেলেছেন সাকিব। বল হাতেও ছিলেন অনন্য। মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট তুলেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেললেও লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব। দেশের জার্সিতে অনেকেই তার শেষটা দেখে ফেলেছেন।

তবে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, সাকিবের জন্য জাতীয় দলের দরজা খোলা। শনিবার (১২ জুলাই) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিঠু বলেন, ‘বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য দরজা সবসময় খোলা। কিন্তু এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর নির্ভর করছে।’

সাকিবের ফেরা নিয়ে মিঠু বলেন, ‘আগে কীভাবে চলেছে জানি না কিন্তু এখন বর্তমান সভাপতি পুরো দায়িত্ব ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ওপর দিয়েছেন। তাদেরও নজরে এসেছে। সেটা দেখা হবে। তারা অবশ্যই এই ব্যাপারটি দেখবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর