সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

রাজনৈতিক হয়রানিমূলক ৪৬১৫ মামলা প্রত্যাহারের সুপারিশ

রিপোর্টারের নাম / ২৬৩ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

রাজনৈতিক প্রতিহিংসা ও অন্যান্য কারণে বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতাকর্মী ও নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া রাজনৈতিক হয়রানিমূলক ৪ হাজার ৬১৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে মন্ত্রণালয় পর্যায়ের কমিটি। 

বুধবার (৫ মার্চ) এ তথ্য জানিয়েছে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ সংক্রান্তে হালনাগাদ তথ্যে বলা হয়, ‘আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে গঠিত মন্ত্রণালয় পর্যায়ের কমিটি কর্তৃক অদ্যাবদি ছয়টি সভায় মোট ৪ হাজার ৬১৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।’

গণঅভ্যূত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ঘোষণা দেয় সরকার। এ বিষয়ে বিভিন্ন সময়ে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল সাংবাদিকদের অবহিত করে বলেন, বিগত সরকারের সময়ে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়েরকৃত ‘গায়েবি’ মামলা প্রত্যাহার করা হবে।

হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সুপারিশ করার লক্ষ্যে জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে দুটি কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় পর্যায়ের কমিটির সভাপতি হচ্ছেন আইন ও বিচার উপদেষ্টা। কমিটিতে বাকি সদস্যরা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব (আইন ও শৃঙ্খলা) ও যুগ্মসচিব (আইন) এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (যুগ্ম-সচিব পর্যায়ের নিচে নয়)। এর ধারাবাহিকতায় এসব মামলা প্রত্যাহারে সুপারিশের সিদ্ধান্তের কথা জানালো আইন ও বিচার মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর