সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ভিক্ষা তোলা পুলিশের দিন শেষ, জনবান্ধব পেশাদার পুলিশ হতে হবেঃ পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান

রিপোর্টারের নাম / ৩০২ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, ভিক্ষা তোলা পুলিশের দিন শেষ, জনবান্ধব পেশাদার পুলিশ হতে হবে।

সোমবার (১৪ অক্টোবর) বরিশাল নগরীর পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় তিনি এ কথা বলেন।

পুলিশ কমিশনার শাহাবুদ্দিন আরও বলেন, যারা দালাল প্রশ্রয় দিয়ে নিরীহ মানুষকে সঠিক সেবা দেবে না, তারা পুলিশ বিভাগে অযোগ্য। তাদের কঠোর হস্তে দমন করা হবে বলেও জানান তিনি। পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও সচেতন হওয়ার আহব্বান জানিয়ে তিনি বলেন, কোনো পুলিশ সদস্য যেন কোনো অপরাধে জড়িয়ে গোটা পুলিশ বিভাগের দুর্নাম এর কারণ না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।

মাসিক কল্যাণ সভায়  আরও উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিশিম, উপ-পুলিশ কমিশনার (সদর) আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূইয়া, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) খাঁন মুহাম্মদ আবু নাসেরসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর