শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

আগেই বিচার করে ফেলার প্রবণতা থেকে বের হতে হবে: প্রধান উপদেষ্টা

রিপোর্টারের নাম / ২০৪ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

‘আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তি বিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতার ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই বিচার করে ফেলার যে এক ধরনের প্রবণতা সেখান থেকে বের হতে হবে।’

রোববার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একথা বলেন।

 

তিনি বলেন, ছাত্র-জনতার বিপ্লবের গৌরব ও সম্ভাবনা এসব কাজে ম্লান হয়ে যাবে। নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টাও এতে ব্যাহত হবে।

 

ড. ইউনূস বলেন, আমরা (অন্তর্বর্তী সরকার) কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বান এ দায়িত্ব গ্রহণ করেছি। আমরা সমস্ত শক্তি দিয়ে এ দায়িত্ব পালন করবো।

তিনি আরও বলেন, জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে। দেশ-বিদেশের সবাইকে এ ফাউন্ডেশনে অনুদানের অনুরোধ জানাচ্ছি। আমি নিজে এ ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর