সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা রোপণ দরকার : পিরোজপুর পুলিশ সুপার

রিপোর্টারের নাম / ৪৩৩ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেছেন, একটি শিশু যখন একটি গাছ রোপণ করবে তখন তার সঙ্গে সঙ্গে গাছটিও বড় হতে থাকবে। তাই একটি গাছ মানে একটি ভবিষ্যৎ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণকালে পুলিশ সুপার একথা বলেন। ‘নারী ও শিশু নির্যাতনের বিরোধী শক্তির’ জেলা কমিটি এ চারা বিতরণ কর্মসূচির আয়োজন করে।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি পিরোজপুর জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের নেতৃত্বে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ হয়।

চারা বিরতণকালে পুলিশ সুপার হায়াতুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সকলের প্রতিবছর গাছের চারা রোপণ দরকার। এটি পরিবেশের জন্য খুবই প্রয়োজন।

গাছের চারা বিতরণকালে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, ‘নারী ও শিশু নির্যাতনের বিরোধী শক্তির’ জেলা সহসভাপতি দিপ শিখা দাস, জাকারিয়া খান ইকবাল, সাধারণ সম্পাদক সামিয়া সুলতানা মনি, পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর