শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বিশ্বে প্রথম লাখ কোটি ডলারের সম্পদের মালিক হলেন নারী

রিপোর্টারের নাম / ২২১ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

বিশ্বের প্রথম নারী হিসাবে এক লাখ কোটি ডলারের সম্পদের মালিক হয়েছেন প্রসাধন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান লরেলের উত্তরাধিকারী ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স।

 

মেয়ার্সের দাদার প্রতিষ্ঠিত ফরাসি প্রসাধণ পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটি কয়েক দশকের মধ্যে সেরা স্টক মার্কেট পারফরম্যান্সের পথে রয়েছে। বৃহস্পতিবার প্যারিসে লরেলের শেয়ার রেকর্ড উচ্চতায় উঠেছিল।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের তথ্য অনুসারে, ৭০ বছর বয়সী মেয়ার্সের সম্পদ এক লাখ কোটি ডলার অতিক্রম করেছে। এটি তাকে বিশ্বের ১২তম ধনী ব্যক্তির কাতারে নিয়ে গেছে।

 

বেটেনকোর্ট মেয়ার্স কোম্পানির বোর্ডের ভাইস-চেয়ারপারসন। তিনি এবং তার পরিবার লরেলের প্রায় ৩৫ শতাংশ শেয়ারের মালিক। ২০১৭ সালে তার মা লিলিয়ান বেটেনকোর্ট মারা যাওয়ার পর তিনি লরেলের রাজকীয় উত্তরাধিকারী হয়েছিলেন। মৃত্যুর কয়েক বছল আগে একমাত্র সন্তান মেয়ার্সের সঙ্গে প্রকাশ্য লড়াইয়ে জড়িয়ে পড়েছিলেন লিলিয়ান। লিলিয়ানের অভিযোগ ছিল, মায়ের মানসিক দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করছে মেয়ার্স।

একটি টিভি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমার মেয়ে ধৈর্য ধরে আমার মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারত।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর