শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

রিপোর্টারের নাম / ২৭৮ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

বরিশালে জনসভায় যোগ দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বরিশাল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের সমর্থকদের সঙ্গে মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. শাম্মী আহমেদের সমর্থকদের এ সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেওয়ার পর সিরাজ সিকদার নামে একজনকে মৃত ঘোষণা করা হয়। কোতোয়ালি মডেল থানার ওসি আরিছুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সিরাজ সিকদার ঠিক কি কারণে মারা গেছেন তা নিশ্চত করতে তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কবিরউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সিরাজ সিকদার বরিশালের হিজলা উপজেলার কুড়ালিয়া গ্রামের বাসিন্দা কোব্বাত সিকদারের ছেলে।

কোতোয়ালি মডেল থানার ওসি আরিছুল হক বলেন, ‘সিরাজকে যিনি হাসপাতালে নিয়ে এসেছেন তিনি জানিয়েছেন সিরাজ জনসভার মাঠে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর