শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শুরু জনসভা

রিপোর্টারের নাম / ৩২৯ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

বরিশালে শেখ হাসিনার জনসভা শুরু হয়েছে। আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে পবিত্র কোরআন পাঠ, গীতা পাঠ, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। আর বিকেল ৩টায় জনসভাস্থলে পৌঁছে বরিশালবাসীর উদ্দেশে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।

এদিকে, সকাল থেকেই প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মিছিল-ফেস্টুনসহ হাজারো নেতাকর্মী যোগ দিয়েছেন সভাস্থলে।

জনসভার শুরুতে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসের সঞ্চালনায় মঞ্চে প্রথম বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পানিসম্পাদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাথারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এদিকে জনসভার জন্য বরিশাল নগরীর মধ্যে সকল জানবাহন চলাচল বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী ও সড়কে চলাচলকারী যাত্রীরা।

প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি শেখ হাসিনা বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় যোগ দিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর