মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ববির বঙ্গমাতা হলের নতুন প্রভোস্ট ড. হেনা রাণী বিশ্বাস

রিপোর্টারের নাম / ৫০৬ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীহলের নতুন প্রভোস্ট (ভারপ্রাপ্ত) হিসেবে নিযুক্ত হয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. হেনা রাণী বিশ্বাস৷

সোমবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ২০ ডিসেম্বর থেকে শিক্ষা ছুটিতে থাকায় তাসনুভা হাবিব জিসানকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্টের দায়িত্ব থেকে ধন্যবাদজ্ঞাপনসহ অব্যাহতি প্রদান করা হয়। এ পদের স্থলাভিষিক্ত হবেন ড. হেনা রাণী বিশ্বাস৷

এ বিষয়ে ড. হেনা রাণী বিশ্বাস বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের সিদ্ধান্তে আমাকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে সে দায়িত্ব যথাযথভাবে পালন করব। হলের শৃঙ্খলা ও হল ব্যবস্থাপনা সর্বোচ্চ ভালো করার চেষ্টা করব৷

এসময় তিনি হলের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর