রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

কবি আসাদ চৌধুরী আর নেই

রিপোর্টারের নাম / ২৫৩ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

খ্যাতিমান কবি আসাদ চৌধুরী মৃত্যুবরণ করেছেন। কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আসাদ চৌধুরীর জামাতা নাদিম ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কবি আসাদ চৌধুরী বাংলাাদেশ সময় দুপুর একটার দিকে মৃত্যুবরণ করেন। ওনার মরদেহ বাংলাদেশে নেওয়া হবে কি না তা পরে জানানো হবে, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’

কবি আসাদ চৌধুরী কয়েক বছর ধরে সপরিবারে টরন্টোতে বসবাস করছেন। তিনি ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ আরিফ চৌধুরী এবং মাতার নাম সৈয়দা মাহমুদা বেগম।

সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর