রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

খাবার নিয়ে আমানকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল

রিপোর্টারের নাম / ২৯২ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানকে দেখতে গেছেন প্রধানমন্ত্রীর একটি প্রতিনিধি দল।

শনিবার (২৯ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু) জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির এই নেতাকে দেখতে যান।

 

এ সময় প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমী ফল ও জুস আমান উল্লাহ আমানের হাতে তুলে দেন তিনি।

গাজী হাফিজুর রহমান এ সময় আমানউল্লাহ আমানকে বলেন, প্রধানমন্ত্রী আপনার জন্য খাবার, ফল ও জুস পাঠিয়েছেন এবং আপনার স্বাস্থ্যের খোঁজ-খবর জানতে চেয়েছেন। তিনি আপনার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

তিনি জানান, চিকিৎসার জন্য দেশের ভেতরে অন্য যে কোনো হাসপাতালে আমান উল্লাহ আমান যেতে চাইলে তারও সুব্যবস্থা করে দেবেন প্রধানমন্ত্রী।

 

আমান উল্লাহ আমান প্রধানমন্ত্রীর উপহার গ্রহণ করেন এবং মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

উল্লেখ‌্য, পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচিতে যোগ দিতে বেলা ১১টার দিকে গাবতলীতে আমান উল্লাহর নেতৃত্বে জড়ো হন বিএনপির নেতা-কর্মীরা। কর্মসূচির অনুমতি না থাকায় পুলিশের পক্ষ থেকে তাকে সড়ক ছাড়তে বলা হয়। পরে এ নিয়ে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সেখান থেকে আমান উল্লাহ আমানকে পুলিশ তুলে নিয়ে যায়। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর