রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ভাসমান পেয়ারা বাজারে প্রশাসনের অভিযান, জরিমানা

রিপোর্টারের নাম / ৩৪৮ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার ও পেয়ারা বাগানে জেলা প্রশাসনের পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় উচ্চ আওয়াজে গানবাজনা করার অপরাধে ৫টি মামলায় বাগানে বেড়াতে আসা ব্যক্তিদের ৯ হাজার টাকা জরিমানা এবং ১৩টি সাউন্ডবক্স জব্দ করা হয়।

শনিবার (২৯ জুলাই) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অংছিং মারমা, মিলন চাকমা ও মং এছেন ৩২ জন পুলিশ সদস্য নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা, শতাদশকাঠি ও ভিমরুলিসহ ২০টি গ্রাম জুড়ে রয়েছে দেশের তথা এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান। প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন পেয়ারা বাগান ও ভাসমান বাজার দেখতে।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিষ্ট্র্রেট অংছিং মারমা বলেন, ঝালকাঠির ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার, চাষি ও বাগানে আসা পর্যটকদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিবেশ নিশ্চিতে এ অভিযান চালানো হয়। এসময় উচ্চ আওয়াজে গানবাজনা করার অপরাধে বাগানে বেড়াতে আসা ব্যক্তিদের পাঁচটি মামলায় ৯ হাজার টাকা জরিমানা এবং ১৩টি সাউন্ডবক্স জব্দ করা হয়। আগামীতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর