রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পিরোজপুরে রাজনৈতিক দলে এক তৃতীয়াংশ নারী সদস্য রাখার দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম / ৩২৬ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৮ জুন, ২০২৩

দেশের সব রাজনৈতিক দলে এক তৃতীয়াংশ নারী সদস্য রাখার দাবিতে পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১৭ জুন) দুপুরে শহরের শহীদ মিনার সড়কে বেসরকারি সংস্থা রূপান্তর এ মানববন্ধনের আয়োজন করে।

নেছারাবাদ উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার নারী জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিও’র নেতারা অংশ নেয়।

মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদের পিরোজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক খালিদ আবু, পিরোজপুর পৌরসভার কাউন্সিলর আব্দুস সালাম বাতেন এবং বিভিন্ন উপজেলা থেকে আগত নারী জনপ্রতিনিধিরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, নির্বাচন কমিশনের শর্ত অনুসারে সব রাজনৈতিক সংগঠনে ৩৩ শতাংশ নারী সদস্য রাখতে হবে। কিন্তু কোনো রাজনৈতিক দলই এ শর্ত পূরণ করেনি। তাই ২০২৫ সালের আগে সব রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর