রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

৩৩ ভাগ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে বরিশালে মানববন্ধন

রিপোর্টারের নাম / ২৪৬ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৮ জুন, ২০২৩

বরিশালে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২, এর নির্দেশনা অনুসারে রাজনৈতিক দলের সকল পর্যায়ে অনতিবিলম্বে ন্যূনতম ৩৩ ভাগ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে চন্দ্রদীপ নামের একটি সংগঠন।

শনিবার (১৭ জুন) বেলা ১১ টায় অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করেন তারা।

আগামী সংসদ নির্বাচনসহ অন্যান্য সকল নির্বাচনে শুধু সংরক্ষিত আসনে নয় কমপক্ষে ৩৩ ভাগ সাধারণ আসনে মনোনয়নের দাবি জানিয়েছেন নারী সংগঠনটির প্রতিনিধিরা।

মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সভানেত্রী রাবেয়া খাতুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, চন্দ্রদ্বীপের পরিচালক জাহানারা বেগম স্বপ্না, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, আইসিডির উপদেষ্টা আনোয়ার জাহিদসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজনীতিতে নারী নেতৃত্ব ৩৩ ভাগ হওয়ার কথা, সেটা নিশ্চিত করতে হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর