সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়াকে বিচ্ছিন্ন করতে ব্যর্থ হয়েছে: পুতিন

রিপোর্টারের নাম / ২৭২ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ১৭ জুন, ২০২৩

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়াকে বিচ্ছিন্ন করতে ব্যর্থ হয়েছে। বরং ভবিষ্যত বাজারের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও সম্প্রসারিত হয়েছে।

শুক্রবার সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বৈঠকে তিনি এ কথা বলেছেন।

পুতিন তার ভাষণে রাশিয়ার অর্থনীতিতে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব সম্পর্কে কথা বলছেন। ইউক্রেনে ওপর হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য এবং ইইউসহ অনেক পশ্চিমা রাষ্ট্র রাশিয়ার ব্যক্তিদের সম্পদ জব্দ করেছে এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

পুতিন বলেছেন, রাশিয়ার উপর নিষেধাজ্ঞাগুলো মস্কোকে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন করতে ব্যর্থ হয়েছে এবং এর পরিবর্তে ‘ভবিষ্যতের বাজারের’ সাথে তার বাণিজ্যের ‘বিস্তার’ করেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ল্যাটিন আমেরিকার দেশগুলির সাথে নতুন চুক্তির প্রশংসা করেছেন। এই দেশগুলোকে ‘নির্ভরযোগ্য, দায়িত্বশীল অংশীদার’ বলে অভিহিত করেছেন।

তাদেরকে ‘ভবিষ্যতের বাজার’ বলে অভিহিত করে তিনি পশ্চিমা দেশগুলোর দিকে লক্ষ্য রেখে বলেছেন, ‘নব্য ঔপনিবেশিক আন্তর্জাতিক ব্যবস্থার অস্তিত্ব বন্ধ হয়ে গেছে, অন্যদিকে বহুমুখী বৈশ্বিক ব্যবস্থা শক্তিশালী হচ্ছে। এটি একটি অনিবার্য প্রক্রিয়া।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর