রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

জনির গোলে জিতলো বাংলাদেশ

রিপোর্টারের নাম / ২৬৯ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ১৬ জুন, ২০২৩

সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩ কে সামনে রেখে বৃহস্পতিবার কম্বোডিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। নমপেনের অলিম্পিক স্টেডিয়ামে আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে লাল-সবুজের জার্সিধারীরা। জয়সূচক একমাত্র গোলটি করেছেন রাইট উইঙ্গার মজিবর রহমান জনি।

অবশ্য ম্যাচের শুরু থেকে বাংলাদেশের ওপর বেশ আধিপত্য বিস্তার করে খেলছিল কম্বোডিয়া। তবে ২৪ মিনিটের মাথায় ফয়সাল আহমেদ ফাহিমের ক্রসে মজিবর রহমান জনি প্লেসিং শটে বল জালে জড়িয়ে এগিয়ে নেন দলকে।

এরপর গোল শোধ দিতে মরিয়া হয়ে চেষ্টা চালাতে থাকে কম্বোডিয়া। কিন্তু জালের নাগাল পায়নি তারা। শেষ পর্যন্ত জনির গোলটিই ম্যাচের ভাগ্য বদলে দেয়। ভারতে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে মাঠে নামার আগে দারুণ এক জয় পায় হাভিয়ের কাবরেরার শিষ্যরা। এই জয় নিঃসন্দেহে তার শিষ্যদের আত্মবিশ্বাস বাড়াবে।

আগামী ২১ জুন থেকে ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা ‘সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩’। এবারের আসরে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী লেবানন, মালদ্বীপ ও ভুটান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর