সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ভাঙনরোধ করতে হলে সারা বছর নদীগুলো খনন করতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম / ২৮৪ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, খাল ও নদী খননের জন্য আমরা প্রধানমন্ত্রীকে একটি ডেলটা প্ল্যান দিয়েছি। এ প্রকল্পের প্রথম ধাপের ৪৪৮টি খাল ও ছোট নদী পুনঃখননের কাজ চলছে। আগামী বছর দ্বিতীয় ধাপে আরও ৪/৫শ’ খাল ও ছোট নদী পুনঃখনন করা হবে। ২০২১ সালে মধ্যে সব কাজ শেষ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার ভাঙন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশ নদীমাতৃক দেশ। সব জায়গায় নদী ভাঙতে থাকে। নদী শাসন করা হচ্ছে। এ ভাঙনরোধ করতে হলে সারা বছর নদীগুলো খনন করতে হবে। যা প্রচুর ব্যয়বহুল। তাই আমরা অগ্রাধিকার ভিত্তিতে হাট বাজার ও লোকালয়ের ভাঙন রোধে কাজ করছি।

রোহিঙ্গা সমস্যার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের বিষয়ে আওয়ামী লীগ সরকার সবসময় সচেতন রয়েছে। এর একটি শান্তিপূর্ণ সমাধান অচিরেই হবে।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের ডিজি মাহফুজুর রহমান, পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মন্টু কুমার বিশ্বাস, প্রধান প্রকৌশলী এ কে এম ওয়াহেদ উদ্দীন, পানি উন্নয়ন বোর্ড ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হেকিম, গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য, মুকসুদপুর উপজেলা চেয়ারশ্যান কাবিল মিয়া, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আলী, গোপালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিকুর রহমান খান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর