রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ডেসকোর অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক

রিপোর্টারের নাম / ২২২ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ১০ জুন, ২০২৩

ঢাকা ইলেকট্রিক কোম্পানি লিমিটেডের (ডেসকো) অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হয়েছে। এজন্য দুষ্কৃতকারীদের দায়ী করেছে কোম্পানিটি।

শনিবার (১০ জুন) এ তথ্য নিশ্চিত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন।

তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ইলেকট্রিক কোম্পানি লিমিটেডের (ডেসকো) অফিসিয়াল ফেসবুক পেজ দুষ্কৃতকারীরা হ্যাক করেছে। বর্তমানে ডেসকোসহ সংশ্লিষ্ট সব সাইবার টিম উক্ত পেজটি পুনঃউদ্ধারে কাজ করছে।

পেজটি পুনঃউদ্ধার না হওয়া পর্যন্ত এই পেজে কোনও ম্যাসেজ আদান-প্রদান থেকে বিরত থাকতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। একই সাথে বর্তমানে ওই পেজের যেকোনও পোস্ট এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে গ্রাহকদের।

পেজটি উদ্ধারের পর সবাইকে অবহিত করা হবে বলে ঘোষণা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর