রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বনিবনা হচ্ছে না, তাই আমরা বিচ্ছেদের পথেই হাঁটছি: সানাই

রিপোর্টারের নাম / ৩১৮ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

মডেল-অভিনেত্রী সানাই মাহবুব শোবিজ অঙ্গন থেকে বিদায় নিয়ে সংসারী হয়েছেন। আবু সালেহ মুসা নামে এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। গত বছরের ২৭ মে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিভিন্ন সময় স্বামীর সঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায় সানাইকে। মাঝে মাঝে দুজনে লাইভে এসেও নেটিজেনদের সঙ্গে সময় ভাগ করে নেন।

তবে এক বছরের মাথায় ভাঙনের সুর বাজছে তাদের সংসারে। তাদের বিচ্ছেদের প্রক্রিয়া চলছে বলে জানান সানাই নিজেই।

সোমবার (২২ মে) ফেসবুকে এক পোস্টে সানাই বলেন, ‘আসলে দুজনের মাঝে বনিবনা হচ্ছিল না। তাছাড়া আরও কিছু পারিপার্শ্বিক বিষয় আছে যেগুলো নিয়ে বেশ ঝামেলা হচ্ছিল। তাই আমরা বিচ্ছেদের পথেই হাঁটছি।’

এর আগে রোববার (২১) মে ফেসবুকে সানাই লিখেছিলেন, বিবাহ এবং বিচ্ছেদ দুইটাই খুব স্বাভাবিক ব্যাপার। এগুলো জীবনের অংশ। সব দোষ যে মেয়েদেরই, এমনটাও ভাবার কিছুই নাই। স্বামী-স্ত্রী উভয়ের কারণে বিচ্ছেদ হয়। এক জনের দোষ খুঁজে লাভ কী? যাইহোক, জীবন এমনই।

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি পোস্ট করার কারণে একসময় ব্যাপক সমালোচিত ছিলেন সানাই। মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি। বেশ কয়েকটি গানের মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে। সর্বশেষ ‘ময়নার ইতিকথা’ ও ‘শালবনের মহুয়া’ নামক দুটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি, তবে সিনেমা দুটি এখনো মুক্তি পায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর