সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নাম / ২৫০ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯

আজ ২৭ আগস্ট বিকাল ৫ টায়  জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল এর সার্বিক নির্দেশনায় বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় আদি বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে, খাদ্যদ্রব্যে মোড়ক ও লেভেল ব্যবহার না করার অপরাধে। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ৪১ ধারা অনুযায়ী ৫০০০ টাকা এবং আল-কায়েদ হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার দায়ে। ভোক্তা অধিকার আইনের ৪৩ ধার‍্য অনুযায়ী ৭,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সুব্রত বিশ্বাস দাস। এসময় আরো উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরিশাল, মনীষা আহমেদ। প্রসিকিউশন অফিসার হিসেবে বিএসটিআই এর ইন্সপেক্টর, নিখিল রায় ও সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর, এনামুল হক প্রসিকিউশন প্রদান করেন।

পরে সুরভী ফিলিং স্টেশন এবং ইসরাইল ফিলিং স্টেশনের মোবাইল কোর্ট পরিচালনা করা হলে। দুটি ফিলিং স্টেশনে পেট্রোল, ডিজেল, অকটেন পরীক্ষা করে সঠিক মাপ পাওয়া যায়। আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর