রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হতে যাচ্ছেন খোকন

রিপোর্টারের নাম / ২৩৫ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে এক প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় অপর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হতে যাচ্ছেন।

রোববার বিকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে হাজির হয়ে প্রার্থী শেখ মো. আলম রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন। ফলে ওই ওয়ার্ডে এখন একমাত্র প্রার্থী হিসেবে আছেন রফিকুল ইসলাম খোকন।

তবে এখনই তাকে নির্বাচিত ঘোষণা করা হবে না বলে জানিয়েছেন সহকারী রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন।

তিনি বলেন, “মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। ওই দিন আনুষ্ঠানিকভাবে রফিকুলকে নির্বাচিত ঘোষণা করা হবে।”

প্রার্থিতা প্রত্যাহার করা শেখ মো. আলম বলেন, স্বইচ্ছায় তিনি তার মনোনয়ন ফরম প্রত্যাহার করে নিয়েছেন।

অপর প্রার্থী রফিকুল ইসলাম খোকন বলেন, “এ ওয়ার্ডে দুজন প্রার্থী ছিলেন। একজন মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেছেন। একক প্রার্থী হিসেবে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছি।”

বরিশাল জেলা আইনজীবী সমিতির দুই বারের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর। বরিশাল আইন মহাবিদ্যালয়ের সাবেক ভিপি ছিলেন তিনি।

বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক এই প্রচার সম্পাদক বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর সমর্থক হিসেবে পরিচিত।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর