রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পুলিশ পরিচয়ে ৫০ নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক, আটক রাজ

রিপোর্টারের নাম / ২০৩ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকা থেকে মো. রাজ আল আবির (৩১) নামে এক প্রতারককে আটক করেছে পল্লবী থানা পুলিশ। আটক রাজ বিভিন্ন সময় পুলিশের পোশাক পরিহিত সিনিয়র অফিসারদের সঙ্গে নিজের ছবি এডিটিংয়ের মাধ্যমে প্রতারণা করে আসছিলেন।

বুধবার (১৭ মে) রাতে রাজধানীর পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, পুলিশ পরিচয় দিয়ে প্রায় ৫০ জন নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলার পর তাদের অর্থ হাতিয়ে নেন এই রাজ।

তিনি বলেন, রাজ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল দীর্ঘদিন যাবত। সে নিজেকে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন মেয়েদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। সম্পর্কের এক পর্যায়ে তাদের কাছ থেকে আর্থিক সুবিধা নেয় ও শারীরিক সম্পর্ক স্থাপন করে। তার মোবাইল পর্যালোচনায় দেখা যায় কম করে হলেও ৫০ জন মেয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করে প্রতারণা মূলকভাবে অর্থ আত্মসাৎ ও শারীরিক সম্পর্ক স্থাপন করেছে।

প্রতারক রাজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ধর্ষণসহ সরকারী কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি পারভেজ।

তিনি জানান, এক জনের অভিযোগের ভিত্তিতে রাজের বিরুদ্ধে নতুন করে পল্লবী থানায় মামলা প্রক্রিয়াধীন। বিস্তারিত জানতে তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর