সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

‘সেভ দ্য চিলড্রেনে’র দূত হলেন ফুটবলার সাবিনা খাতুন

রিপোর্টারের নাম / ২৬১ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১৯ আগস্ট, ২০১৯

জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে এখন দেখা যাবে নতুন দায়িত্বে। সেভ দ্য চিলড্রেনের বাংলাদেশের যুব দূত হয়েছেন দেশসেরা এ ফুটবলার। যুক্তরাজ্যভিত্তিক এই উন্নয়ন সহযোগি সংস্থার কর্মসূচি ‘সূচনা’র সাথে সিলেট ও মৌলভীবাজার জেলায় মূলত কাজ করবেন সাবিনা। আজ (রোববার) বাফুফে ভবনে এ প্রতিষ্ঠান এক বছরের জন্য চুক্তি করেছে সাবিনা খাতুনের সঙ্গে।

দরিদ্র পরিবারের মা ও শিশুদের পুষ্টি অবস্থার উন্নয়নের মাধ্যমে দুই বছরের কম বয়সী শিশুদের খর্বাকৃতির হার কমিয়ে আনার লক্ষ্যে ডিএফআইডি ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ‘সূচনা’ কর্মসূচি সিলেট ও মৌলভীবাজার জেলায় সরকারের সাথে সমন্বিতভাবে কাজ করছে।

‘সূচনা’ কর্মসূচী বাস্তবায়নের জন্য সরকারের সহযোগিতায় এই দুই জেলার ২০ উপজেলার ১৫৭টি ইউনিয়নের ২ লাখ ৫০ হাজার নারী ও শিশুদের সাথে কাজ করছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘সূচনা’র চিফ অব পার্টি ড. শেখ শাহেদ রহমান, প্রোগ্রাম ডাইরেক্টর আরিফ আহমেদ, সিনিয়র ম্যানেজার শেখ আলী হায়দার আজম, বাফুফের সদস্য ও ফিফা কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরণ ও বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর