রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশাল সিটি নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ২১৮ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১০ মে, ২০২৩

বরিশালে জেলা প্রশাসন আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে ৯ মে মঙ্গলবার সকাল ১১ টায় আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ উপলক্ষ্যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণের সাথে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল জনাব মোঃ আহসান হাবিব খান (অবঃ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার বরিশাল (সার্বিক) বরিশাল খোন্দকার আনোয়ার হোসেন।

জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালন উপস্থিত ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল এসএম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম (বার), কর্ণেল জিএস ডিজিএফআই মোঃ এস এম আরিফুল ইসলাম, অতিরিক্ত পরিচালক এনএসআই মোঃ আশরাফুল কবির, অধিনায়ক র‌্যাব-৮ লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহমুদুল হাসানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন।

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি নির্বাচন কমিশনার আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ উপলক্ষ্যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণের সাথে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর