রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে বিপুল পরিমানের ইয়াবাসহ নারী গ্রেফতার

রিপোর্টারের নাম / ১৯৩ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাত হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার জেলার বাবুগঞ্জ উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের নতুনহাট এলাকা থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কল্পনা বেগম বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের মোতালেব শিকদারের স্ত্রী।

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, কল্পনা বেগম দীর্ঘদিন যাবত মাদক বাণিজ্য চালিয়ে আসছেন। এমন খবরে রবিবার সন্ধ্যায় বাবুগঞ্জ নতুনহাট এলাকায় অভিযান চালালে কল্পনাকে সাত হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

মাদক উদ্ধারের ঘটনায় বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর