সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

খাদ্য ব্যবসায়ীদের জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ১২ নির্দেশনা

রিপোর্টারের নাম / ২৩৫ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২৭ মার্চ, ২০২৩

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পবিত্র রমজান মাসে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিরাপদ খাদ্য আইন ও এর বিধি-বিধান প্রতিপালনের জন্য খাদ্য ব্যবসায়ীদের ১২টি নির্দেশনা দিয়েছে।

রোববার প্রকাশিত সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-

>> খোলা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতারসামগ্রী তৈরি ও পরিবেশন থেকে বিরত থাকুন।

>> বাসি বা পচা উপকরণ দিয়ে ইফতারি তৈরি করবেন না।

>> সকল প্রকার খাদ্য ও খাদ্য উপকরণ স্বাস্থ্যসম্মতভাবে ঢেকে রাখুন।

>> হিমায়িত খাবার -১৮° সেলসিয়াস ও ঠান্ডা খাবার ৫° সেলসিয়াসের নিচে এবং গরম খাবার ৬০ ডিগ্রির উপরের তাপমাত্রায় সংরক্ষণ করুন।

>> ইফতারির সামগ্রী যেমন পেঁয়াজু, চপ, বেগুনি, জিলাপি, বুন্দিয়া, ফিরনি ইত্যাদি তৈরিতে অননুমোদিত রং, সুগন্ধি বা অন্যান্য সংযোজন দ্রব্য ব্যবহার থেকে বিরত থাকুন।

>> যে কোনো ধরনের শরবত বা পানীয় তৈরিতে অনিরাপদ পানি/বরফ, অননুমোদিত সুগন্ধি, রং ইত্যাদি ব্যবহার হতে বিরত থাকুন।

>> রান্নায় বিশুদ্ধ বা ভেজালমুক্ত তেল ব্যবহার করুন এবং একই তেল বারবার ব্যবহার হতে বিরত থাকুন।

>> অপরিপক্ব ফল পাকাতে অননুমোদিত রাসায়নিক দ্রব্য ব্যবহার থেকে বিরত থাকুন।

>> খাদ্যদ্রব্য মোড়কীকরণে খবরের কাগজ বা ব্যবহৃত কাগজের তৈরি মোড়ক ব্যবহার করবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর