রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ঢাকাই চলচ্চিত্রে আবারও আসছেন মিঠুন চক্রবর্তী

রিপোর্টারের নাম / ২৪৪ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২৭ মার্চ, ২০২৩

ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। আবারও তিনি ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করবেন। সিনেমার নাম ‘হিরো’। খ্যাতিমান চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু এটির গল্প লিখেছেন। তরুণ নির্মাতা কামরুজ্জামান রোমান সিনেমাটি নির্মাণ করবেন।

 

 

আবদুল্লাহ জহির বাবু তথ্যটি নিশ্চিত করেছেন। আজ (২৬ মার্চ) তিনি ফেসবুক পোস্টে লেখেন, আমার লেখক জীবনের দারুণ একটা উল্লেখযোগ্য দিন আজ। উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব, চলচ্চিত্র নায়ক, মিঠুন চক্রবর্তী আমার লেখা ‘হিরো’ সিনেমার ন্যারেশন শুনে বললেন, ‘ব্রিলিয়ান্ট, দারুণ! এই সিনেমা আমি করবো’।

 

 

বাবু আরও লিখেছেন, ধন্যবাদ এইচ.কে.এস ইন্ডাট্রিজ লিমিটেড আমাকে এই সুযোগটা করে দেবার জন্য। ধন্যবাদ পরিচালক কামরুজ্জামান রোমানকে, আমার উপর বিশ্বাস রাখার জন্য। আসছে ‘হিরো’।

 

কামরুজ্জামান রোমানের পরিচালনায় ‘হিরো’ আসছে। শ্রেষ্ঠাংশে থাকছেন মিঠুন চক্রবর্তীসহ আরও অনেকে। বাকি তারকা নির্বাচন চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিক ঘোষণা আসছে।

 

উল্লেখ্য, ১৯৮৭ সালে শক্তি সামন্ত পরিচালিত যৌথ প্রযোজনার সিনেমা ‘অবিচার’র মাধ্যমে প্রথম ঢাকাই সিনেমায় অভিনয় করেন মিঠুন। এর ২৩ বছর পর আমজাদ হোসেনের ‘গোলাপি এখন বিলাতে’ সিনেমাতে অভিনয় করেন তিনি। মিঠুন চক্রবর্তীকে এরপর আর ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর