মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

তিউনিসিয়ায় নৌকা ডুবে ৩৪ শরণার্থী নিখোঁজ

রিপোর্টারের নাম / ২৬৭ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২৭ মার্চ, ২০২৩

তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে অন্তত ৩৪ জন শরণার্থী নিখোঁজ হয়েছেন। শনিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

বন্দর নগরীর আদালতের মুখপাত্র ফাওজি এল মাসমুদি শুক্রবার বলেছেন, নৌকাটি বৃহস্পতিবার স্ফ্যাক্সের কাছাকাছি এলাকা থেকে যাত্রা করেছিল এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানোর চেষ্টা করছিল।

এদিকে ইতালির কোস্টগার্ড বৃহস্পতিবার জানিয়েছে, তারা দক্ষিণ ইতালি থেকে প্রায় ৭৫০ শরণার্থীকে উদ্ধার করেছে। এর কয়েক ঘণ্টা আগেই তিউনিসিয়া থেকে সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টা করার সময় কমপক্ষে পাঁচজন মারা যায় এবং ৩৩ জন নিখোঁজ হয়।

তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের কর্মকর্তা হাউসেম জেবাবলি বলেছেন, কোস্টগার্ড দুই দিনে ইতালির দিকে রওনা হওয়া ৫৬টি নৌকাকে থামিয়েছে এবং তিন হাজারেরবেশি শরণার্থীকে আটক করেছে, যাদের বেশিরভাগই আফ্রিকার সাব-সাহারা অঞ্চল থেকে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর