সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন করা হবে: পুতিন

রিপোর্টারের নাম / ২৪১ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২৭ মার্চ, ২০২৩

 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, প্রতিবেশী দেশ বেলারুশের ভূমিতে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে দেশটির সঙ্গে মস্কোর একটি চুক্তি হয়েছে।

শনিবার (২৫ মার্চ) এমন এক সময় পুতিনের এই ঘোষণা সামনে এলো যখন পশ্চিমা এবং কিছু রাশিয়ান রাজনৈতিক ভাষ্যকার ইউক্রেন যুদ্ধে রাশিয়ায় সম্ভাব্য পরমাণু হামলা চালাতে পারে বলে ধারণা করছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পুতিন বলেন, বেলারুশের সঙ্গে হওয়া এই চুক্তি পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ চুক্তির লঙ্ঘন করবে না। যুক্তরাষ্ট্রও তার ইউরোপিয়ান মিত্রদের ভূমিতে কয়েক দশক ধরে পরমাণু অস্ত্র মোতায়েন করে রেখেছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, আমরা একমত হয়েছি আমাদের আন্তর্জাতিক বিধি-নিষেধ লঙ্ঘন না করে আমারও তাই করব। আমি জোর দিয়ে বলছি, পরমাণু অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ চুক্তির আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন না করেই তা হবে।

ভ্লাদিমির পুতিন রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো অনেক দিন ধরেই তার দেশে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েনের বিষয়টি উত্থাপন করে আসছিলেন। কারণ সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ডের সঙ্গে বেলারুশের সীমান্ত রয়েছে। এছাড়া ইউক্রেনের সঙ্গেও বেলারুশের বিস্তৃত সীমান্ত রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর