সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে সাংবাদিক ছাটাই বন্ধে প্রতিবাদ সমাবেশ

রিপোর্টারের নাম / ২৮৬ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৮ আগস্ট, ২০১৯

ওয়েজ বোর্ডের গ্রেজেট প্রকাশ, নোয়াব’র মামলার প্রতিবাদ ও সাংবাদিক ছাটাই বন্ধ করা সহ বিভিন্ন দাবীতে সাংবাদিক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১২ টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি) এর আয়োজনে কর্মসূচী পালিত হয়।

বলিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি পুলক চ্যাটার্জীর সভাপতিত্বে কর্মসূচী পালন কালে বক্তব্য রাখেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক স্বপন খন্দকার, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুশান্ত ঘোষ, সাধারন সম্পাদক মিথুন সাহা,গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি জহিরুল ইসলাম জহির।

এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যবৃন্দ। বক্তরা এসময় বলেন দেশ আজ দিন দিন উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে। তাই এ সমাজকে আরো বেগবান করতে সংবাদ কর্মীদের কোন বিকল্প নাই।

কিন্তু আজ আমরা কি দেখতে পাচ্ছি সাংবাদিক সমাজ আজ অনাহারে দিন পার করছে। সাংবাদিক সমাজকে অনাহারে রেখে ডিজিটাল বাংলাদেশ গড়া কোন ভাবেই সম্ভব হবে না।

তাই অবিলম্ভে সাংবাদিক সমাজের দাবী মেনে নেয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর