সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

নাচ-গানে মাতিয়েছেন ঋতুপর্ণা অনুপম

রিপোর্টারের নাম / ২৫৫ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১২ মার্চ, ২০২৩

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বাংলার পাশাপাশি হিন্দি ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন। বাংলাদেশের সিনেমাতেও তাকে দেখা গেছে।

শুক্রবার (১০ মার্চ) হঠাৎ করেই ঢাকায় আসেন এই নায়িকা। তবে কোনো শুটিংয়ের জন্য নয়, ব্যক্তিগত একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তিনি ঢাকা আসেন। পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ও এ সময় ঢাকা ছিলেন।

ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবের অনুষ্ঠানে তারা অংশ নেন। নারায়ণগঞ্জ ক্লাবের ১৩০ বছর পূর্তি উপলক্ষ্যে ক্লাবের সদস্যদের নিয়ে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল রাতে নারায়ণগঞ্জ ক্লাবের এ অনুষ্ঠানে অংশ নেন দুজন।

বাংলাদেশের ফেরদৌসের সঙ্গে ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে দুটি সিনেমায় কাজ করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। দীর্ঘদিন ধরে সিনেমা দুটির শুটিং বন্ধ রয়েছে। তিনি ‘সাগরিকা’, ‘ভন্ড প্রেমিক’, ‘চেয়ারম্যান’, ‘রাঙা বউ’সহ বেশ কিছু ঢাকাই সিনেমায় অভিনয় করেছেন। সর্বশেষ তাকে ‘একটি সিনেমার গল্প’ সিনেমায় দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর