রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ক্ষতিপূরণ হিসেবে সাড়ে ৭ কোটি টাকা পাচ্ছেন বাংলাদেশি শ্রমিক

রিপোর্টারের নাম / ২৩৮ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১২ মার্চ, ২০২৩

সিঙ্গাপুরে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় পক্ষাঘাতগ্রস্ত হওয়ার চার বছরেরও বেশি সময় পরে সাত কোটি ৫৪ লাখ টাকা ( ৯ লাখ ৭১ হাজার সিঙ্গাপুরিয়ান ডলার) ক্ষতিপূরণ পেয়েছে এক বাংলাদেশি শ্রমিক। তাকে ওয়েস্টগেট টাওয়ারের সাবসিডিয়ারি ম্যানেজমেন্ট কর্পোরেশন বা এমসিএসটি থেকে এই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম স্ট্রেট টাইমস।

জনেদ নামের ৪৭ বছর বয়সী ওই বাংলাদেশি ২০১৮ সালের ৮ নভেম্বর জুরং ইস্টের অফিস টাওয়ারে যান্ত্রিক ও বৈদ্যুতিক কক্ষে একটি ওভারহেড চিলার পরিদর্শন করতে গিয়েছিলেন। তিন দশমিক সাত মিটার উচ্চতার ওই চিলার থেকে তিনি পড়ে গিয়ে মেরুদণ্ডে আঘাত পান। দুর্ঘটনার পর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ৯১ দিন এবং আলেকজান্দ্রা হাসপাতালে ১৫২ দিন থাকতে হয় জনেদকে। পরে তাকে দেশে ফেরত পাঠানো হয়।

নিয়োগকর্তা নিউটেক ইঞ্জিনিয়ারিংকে জনেদের পক্ষে প্রয়োজনীয় বীমা না থাকার জন্য এবং তার চিকিৎসা বিল পরিশোধে ব্যর্থতার জন্য আদালতে অভিযোগের মুখোমুখি হচ্ছেন।

ক্ষতিপূরণের অর্থ থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালকে এক লাখ ৪৯ হাজার ২৮১ দশমিক ২০ সিঙ্গাপুরিয়ান ডলার এবং আলেকজান্দ্রা হাসপাতালকে ৫৮ হাজার ৮১ ডলার বিল হিসেবে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর