রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পটুয়াখালীতে দুই মুখ ও সাত পা নিয়ে বাছুরের জন্ম!

রিপোর্টারের নাম / ৩০৩ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১২ মার্চ, ২০২৩

পটুয়াখালীর কলাপাড়ায় দুই মুখ ও সাত পা বিশিষ্ট একটি গরুর বাছুরের জন্ম হয়েছে।

শনিবার সকালে উপজেলার ফতেপুর গ্রামের কৃষক সোহেল মৃধার বাড়িতে এ বাছুরটির জন্ম নেয়। এ সময় ওই বাছুরটি এক নজর দেখতে ভিড় জমান উৎসুক জনতা। তবে বাছুরটি জন্মের প্রায় তিন ঘণ্টা পর মারা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল মৃধার ১৩টি গরু রয়েছে। এর মধ্যে একটি গাভী সকালে বাছুর প্রসব করে। বাছুরটি সাত পা, দুই মুখ, চারটি চোখ ও চারটি কান নিয়ে জন্ম নেয়। পরে তিন ঘণ্টা পর বাছুরটি মারা গেলে মাটিচাপা দেওয়া হয়।

কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গাজী শাহ আলম জানান, ‘কনজেনিক্যাল ডিফেক্টে’ আক্রান্ত গরু এমন বাছুর জন্ম দেয়। বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর