সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে জি-মরফিন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার

রিপোর্টারের নাম / ২১৮ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের অভিযানে জি-মরফিন ইনজেকশন সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ মার্চ ) দুপুর বারটার দিকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর বারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্টান্ডে গোল্ডলাই বাসে অভিযান চালিয়ে ১০০ এ্যামপুল জি মরফিন ইনজেকশন সহ দুই জন কে গ্রেফতার করা হয়ছে।

গ্রেফতারকৃত হলেন, বরিশাল নগরীর ৬নং ওয়ার্ডের গগন গলির বাসিন্দা ইশতিয়াক আহমেদ স্ত্রী ইশরাত জাহান (২৪) এবং বরিশাল জেলার চরকাউয়া ইউনিয়নের দিনারের পোল এলাকার হাওলাদার বাড়ির মোয়াজ্জেম হোসেন হাবিবের পুত্র ইশতিয়াক আহমেদ খাঁন(২৫)।

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর বারটার দিকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্টান্ডে গোল্ডলাই বাসে অভিযান চালানো হয়। এসময় স্বামী-স্ত্রী পরিচয় দেয়া দুইজনকে তল্লাশি করে ১০০ এ্যামপুল জি-মরফিন ইনজেকশন সহ তাদের আটক করা হয়ছে।

তিনি আরো বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল এয়ারপোর্টে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।মাদক নির্মূলে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর