রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

মেয়েদের স্কুলে বিষপ্রয়োগ, মুখ খুললেন ইরানের প্রেসিডেন্ট

রিপোর্টারের নাম / ২৪৭ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ৪ মার্চ, ২০২৩

ইরানে বর্তমানে আলোচিত ইস্যু মেয়েদের স্কুলে বিষপ্রয়োগ। এরই মধ্যে দেশটিতে শত শত শিক্ষর্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ বিষয়ে এবার মুখ খুলেছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন, বিষপ্রয়োগের ঘটনায় তেহরানের শত্রুরা জড়িত।

গত নভেম্বর থেকে ইরানের স্কুলগুলোতে বিষপ্রয়োগজনিত হামলা শুরু হয়। এখন পর্যন্ত চারটি শহরের ৩০টির বেশি স্কুলে এই হামলা চালানো হয়েছে। ফলে অনেক অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছে।

 

 

কয়েকদিন আগে ইরানের স্বাস্থ্য মন্ত্রী জানান, বিষপ্রয়োগের ঘটনায় বিভিন্ন স্কুলের শত শত মেয়রা আক্রান্ত হয়েছে। তাছাড় কিছু মন্ত্রীরাও হামলারও লক্ষ্য বস্তুতে পরিণত হতে পারে। নারী শিক্ষারবিরোধী গোষ্ঠীগুলোই এর সঙ্গে জড়িত।

 

শুক্রবার (৩ মার্চ) ইরানের দক্ষিণাঞ্চলে দেওয়া এক বক্তৃতায় রাইসি বলেন, বিষপ্রয়োগের সঙ্গে জড়িতরা ইরানের শত্রু।

তিনি বলেন, দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরি ও অভিভাবক-শিক্ষার্থীদের মধ্যে ভয়-ভীতি তৈরি করতে এই কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।

এদিকে একজন সিনিয়র ইরানি কর্মকর্তা বলেছেন, তেহরানের শহরতলিতে একটি স্কুলের পাশে একটি জ্বালানি ট্যাঙ্কার পাওয়া গেছে। আরও দুটি শহরে একই ধরনের ট্যাঙ্কার শনাক্ত হয়েছে। এগুলো সম্ভাবত বিষপ্রয়োগের সঙ্গে জড়িত।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর