রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

প্রধানমন্ত্রী দেশের ক্রীড়া ক্ষেত্রে বিশেষ দৃষ্টি দিয়েছেন : আমু

রিপোর্টারের নাম / ২৭১ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ৪ মার্চ, ২০২৩

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ক্রীড়া ক্ষেত্রকে প্রাধান্য দিয়ে প্রাথমিক বিদ্যালয় থেকেই ক্রীড়ার প্রতি বিশেষ দৃষ্টি দিয়েছেন।

তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে ক্রীড়া প্রতিযোগিতা চালু করেছেন। ছোট সময় থেকেই যেন ছেলেমেয়েরা ক্রীড়ার প্রতি ধাবিত হয় তার জন্য তিনি এই ব্যবস্থা করেছেন।

আজ শুক্রবার ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠী মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. বদরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সরদার মো. শাহ আলম, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। এসময় স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের মাঠে ৪০টি ইভেন্টে দেড় শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমির হোসেন আমু এমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর