মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

কুয়াকাটায় বনে অবমুক্ত হলো ৫ বিষধর সাপ

রিপোর্টারের নাম / ২৯৬ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

পটুয়াখালীর কুয়াকাটা থেকে উদ্ধারের পর পাঁচটি সাপ বনে অবমুক্ত করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা। বুধবার (১ মার্চ) দুপুর ১২টার দিকে সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবনে সাপগুলো অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- এনিমেল লাভারস অফ পটুয়াখালী শাখার টিম লিডার মুসা, কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান, সদস্য আবদুল কাইয়ুম ও মহিপুর বন বিভাগের বন কর্মীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে পটুয়াখালী আইনজীবী সমিতির সামনে আলমগীর নামের এক সাপুড়ের কাছ থেকে সাপগুলো উদ্ধার করা হয়। পরে সাপ ধরবে না মর্মে মুচলেখা দিলে ওই সাপুড়িয়াকে ছেড়ে দেওয়া হয়।

এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা জানান, অবমুক্ত করা পাঁচটি সাপের মধ্যে- দুটি তীব্র বিষধর পদ্ম গোখরা, একটি কাল নাগীনি ও দুটি নির্বিষ দারাস সাপ।

এনিমেল লাভারস অফ কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, বন্যপ্রাণী সংরক্ষনে আমরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছি। এর আগেও আমরা বেশ কিছু সাপ, বানর, পাখি এবং বন বিড়ালসহ বিভিন্ন প্রজাতির প্রাণী উদ্ধার করে বনে অবমুক্ত করেছি।

পটুয়াখালী জেলা বন বিভাগের বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, বন বিভাগ এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যদের সহযোগিতা করেছে সাপ উদ্ধারে। বন্যপ্রাণী সংরক্ষনে তৎপর রয়েছে বন বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর