সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

কলাপাড়ায় নারী ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্য আটক

রিপোর্টারের নাম / ৩০৬ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

পটুয়াখালীর কলাপাড়ায় নারী ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এরা হলো- মোসা. তাকমিনা বেগম (২৪), কুলসুম আক্তার রোজিনা (২৬), গুলনাহার বেগম আমেনা (৪৫), ফাতেমা আক্তার (৪০) ও সুরাইয়া আক্তার (৪০)। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শেখ কামাল সেতু সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এদের বাড়ি ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, ছিনতাইকারী চক্রের সদস্যরা কুয়াকাটা থেকে বাসযোগে বরিশাল যাচ্ছিল। পথে কলাপাড়া শেখ কামাল সেতু সংলগ্ন এলাকায় বাসটি থামলে এ চক্রের এক সদস্য বাসের যাত্রী মুন্নি আক্তার নামের এক নারীর স্বর্ণের চেইন নিয়ে দৌঁড়ে পালনোর সময় স্থানীয় লোকজন তাকে আটক করে। এসময় অপর সদস্যদের আটক করা হয়। এ ঘটনায় মুন্নী আক্তার বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা দায়ের করেছেন।

কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর