মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

দশমিনায় শেষ কর্মদিবসে নিজ অর্থে বই বিতরণ করলেন ইউএনও

রিপোর্টারের নাম / ২৫৬ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

শেষ কর্মদিবসে নিজ অর্থায়নে শিক্ষাপ্রতিষ্ঠানের লাইব্রেরিতে বিজ্ঞানবিষয়ক বই বিতরণ করেছেন পটুয়াখালীর দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল-হেলাল। বুধবার বিকালে ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের লাইব্রেরির জন্য বিজ্ঞানবিষয়ক বই বিতরণ করেন তিনি।

এছাড়া এডিপির অর্থায়নে ১০ জন অসহায়-দুস্থ নারীদের মাঝে সেলাইমেশিন, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও বই বিতরণ করা হয়েছে। একইসঙ্গে ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধশত জোড়া বেঞ্চ বিতরণ করেন ইউএনও।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ইকবাল মাহমুদ লিটন ও সাদিউল আলম তালুকদার প্রমুখ।

এ বিষয়ে ইউএনও মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, দশমিনা উপজেলার শিক্ষার্থীরা বিজ্ঞান শিক্ষায় অনেকটা পিছিয়ে আছে। আগামীর দিনগুলো বিজ্ঞানের। তাই বিজ্ঞান সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহ থাকা জরুরি। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করার জন্য আমি ব্যক্তিগতভাবে এ উদ্যোগ নিয়েছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর