সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বহুমাত্রিক অপরাধ প্রতিরোধে পুলিশকে সচেষ্ট থাকতে হবে: আইজিপি

রিপোর্টারের নাম / ১৮৭ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩

মামলা তদন্তে গুণগত মান বাড়ানোর জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেছেন, বর্তমানে অপরাধের ধরন ও প্রকৃতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। বহুমাত্রিক অপরাধ প্রতিরোধে পুলিশকে সচেষ্ট থাকতে হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অপরাধ দমনে আরও তৎপর হতে হবে। কিশোর অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে জানুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, আইনশৃঙ্খলাজনিত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশকে সতর্ক থাকতে হবে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ অঙ্গীকারাবদ্ধ। মাদকের বিরুদ্ধে বিশেষ ব্যবস্হা নিতে হবে।

সভায় অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম জানুয়ারি মাসে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর