সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

রাজধানীর কিছু এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শুক্রবার

রিপোর্টারের নাম / ১৯৮ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩

রাজধানীর বেশকিছু এলাকায় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সঞ্চালন লাইনের জরুরি সংস্কার কাজের জন্য সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে এসব এলাকায়।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

সংস্থাটি জানায়, আমিনবাজার-আগারগাঁও ২৩০ কেভি সঞ্চালন লাইনের জরুরি সংস্কার (মেইনটেন্যান্স) কাজের জন্য আগারগাঁও, সাত মসজিদ ও ক্যান্টনমেন্ট গ্রিড উপকেন্দ্রের আওতাধীন ধানমন্ডি, আগারগাঁও, ক্যান্টনমেন্ট, শেরেবাংলা নগর, বিজয় সরণি প্রভৃতি এলাকায় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

সংশ্লিষ্ট গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পিজিসিবি কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর